সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

৫ ও ৬ আগস্ট দেশব্যাপী বিএনপির ‘বিজয় র‍্যালি’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৪, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ

গণঅভ্যুত্থান দিবস স্মরণে বিএনপি আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) এবং পরদিন বুধবার (৬ আগস্ট) দেশজুড়ে বিজয় র‍্যালির কর্মসূচি পালন করবে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দলটি।

বিবৃতিতে বলা হয়েছে, ৫ আগস্ট দেশের সকল থানা ও উপজেলায় এবং ৬ আগস্ট জেলা ও মহানগর পর্যায়ে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হবে। এ ছাড়া রাজধানীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৬ আগস্ট) দুপুর ২টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ঢাকাবাসীসহ দলের নেতাকর্মীদের যথাসময়ে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরে পেতে আমাদের এই কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ ধাপ।

সর্বশেষ - জাতীয়

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যা শঙ্কা

সিইসির সঙ্গে মার্কিন কূটনীতিক জ্যাকবসনের বৈঠক আজ

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আইসিসির বড় সিদ্ধান্ত আসছে

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হতে চায় সাবেক আইজিপি

জনপ্রশাসন সচিবকে সরিয়ে পরিকল্পনা কমিশনে বদলি

পরাজিত শক্তির ষড়যন্ত্র রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

সেপটিক ট্যাঙ্কে মর্মান্তিক দুর্ঘটনা: ৪ তরুণের মৃত্যু

ওসমান হাদিকে দেখতে ঢামেকে জামায়াত আমির

কাকরাইলে জাপা কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সংঘর্ষে উত্তেজনা

ঐকমত্য কমিশনের সংলাপে জামায়াতের অংশ নেওয়ার আশা প্রকাশ করলেন প্রেস সচিব