শনিবার , ১৯ জুলাই ২০২৫ | ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

গণতন্ত্র ফিরিয়ে আনতে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই: আমীর খসরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৯, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের স্থিতিশীল ও সহনশীল বাংলাদেশ নিশ্চিত করতে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। এই পথে না হাঁটলে তা দেশের জন্য বিপদ ডেকে আনবে বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (১৯ জুলাই) চট্টগ্রাম নগরীর লেডিস ক্লাবে আয়োজিত বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “জনগণের ভোটে, জনগণের মালিকানায় নির্বাচিত সংসদ ও সরকারের কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ প্রতীক্ষার পর এমন একটি নির্বাচন চায়। যারা নির্বাচনকে এড়িয়ে যেতে চায়, তাদের রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

শিক্ষকদের উদ্দেশে আমীর খসরু আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের সকল সমস্যা ও বৈষম্য নিরসনে পর্যাপ্ত আর্থিক বরাদ্দ দেওয়া হবে।

সর্বশেষ - জাতীয়

ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবসায়ীদের বিরদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : বাণিজ্য উপদেষ্টা

বিসিবি সভাপতির পদ থেকে ফারুক আহমেদকে সরিয়ে দিল জাতীয় ক্রীড়া পরিষদ

ইরান ২১ হাজার সন্দেহভাজনকে গ্রেফতার করেছে

বিতর্কিত ভিডিও ফাঁসে মুকুট হারালেন থাই সুন্দরী

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার

পদ্মার ইলিশ পেতে পশ্চিমবঙ্গের আকুতি: পূজার আগে রপ্তানি অনুমতির আবেদন

হজ উপলক্ষে মক্কা ও মদিনায় চালু হলো বিশ্বের বৃহত্তম শীতলীকরণ ব্যবস্থা

‘জুলাইয়ে জাতীয় সনদ ঘোষণা হতে পারে’ – বদিউল আলম মজুমদার

টাইগারদের দুর্দান্ত বোলিং, ১০৩ রানে অলআউট ডাচরা

আরপিও সংস্কারে চূড়ান্ত সুপারিশে বৈঠকে নির্বাচন কমিশন