শনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

বিতর্কিত ভিডিও ফাঁসে মুকুট হারালেন থাই সুন্দরী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ণ

থাইল্যান্ডের সুন্দরী প্রতিযোগিতা মিস গ্র্যান্ড প্রাচুয়াপ খিরি খান ২০২৬-এর মুকুট জয়ের একদিনের মধ্যেই খেতাব হারালেন সুপান্নি নয়নোনথং। তার একাধিক বিতর্কিত ভিডিও ফাঁস হওয়ার পর আয়োজক কমিটি প্রতিযোগিতার নীতি ও মূল্যবোধের সঙ্গে অসঙ্গতি দেখিয়ে খেতাব বাতিল করে।

২৭ বছর বয়সী নয়নোনথংকে আসন্ন মিস গ্র্যান্ড থাইল্যান্ড ২০২৬-এও অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। ভিডিওগুলোতে ধূমপান, অন্তর্বাস পরে নাচ এবং সেক্স টয় ব্যবহারের দৃশ্য প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়ে।

নয়নোনথং সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করে জানান, করোনাকালে চরম আর্থিক সংকটে পড়েছিলেন এবং মায়ের চিকিৎসার খরচ জোগাতে অনলি ফ্যানস-এ কনটেন্ট তৈরি করেছিলেন। তিনি প্রতিজ্ঞা করেন, ভবিষ্যতে এমন ভুল আর করবেন না।

ঘটনা থাইল্যান্ডে সৌন্দর্য প্রতিযোগিতার নীতি-নৈতিকতা ও প্রতিযোগীদের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সর্বশেষ - শিক্ষা

নুরের দল থেকে মনোনয়ন নিলেন মেঘনা আলম, লড়বেন যে আসন থেকে

কাল থেকে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু

করোনা ও ডেঙ্গু মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের বিমান বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় নামতে ব্যর্থ

এইচএসসি পরীক্ষা প্রশ্নে ভুল, বিতরণেও গরমিল; এখন পরিবর্তন আসছে প্রশ্নপত্র প্রণয়নে

রামুতে জি-৪ রাইফেলের গুলিসহ ৬ রোহিঙ্গা গ্রেপ্তার

ইরানে ইসরায়েলি হামলা ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’: জাতিসংঘের বিশেষজ্ঞদের নিন্দা

এনসিপি-গণঅধিকার একীভূতকরণে অগ্রগতি

তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ, সরকারের কাছে আল্টিমেটাম