মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ | ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

সচিবালয়ে নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাত নির্দেশনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১২, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ

বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা নিশ্চিত করতে সাত দফা জরুরি নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই নির্দেশনা দেওয়া হয়, যাতে স্বাক্ষর করেন যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন।

নির্দেশনায় উল্লেখ করা হয়, দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে সচিবালয়ের প্রতিটি ভবন ও প্রাঙ্গণের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সার্বক্ষণিক শৃঙ্খলা ও সুরক্ষা বজায় রাখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো হলো—
১. সচিবালয়ের ভেতরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত নিষিদ্ধ।
২. বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সম্মেলন কক্ষে অননুমোদিত সভা বা সংগঠনের বৈঠক করা যাবে না।
৩. সন্ধ্যা ৬টার পর জরুরি প্রয়োজনে সচিবালয়ে অবস্থান করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হবে।
৪. সাপ্তাহিক বা সরকারি ছুটির দিনে দাফতরিক কাজে অবস্থানের আগে মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।
৫. সকল কর্মকর্তা-কর্মচারীকে প্রবেশ পাস দৃশ্যমানভাবে বহন করতে হবে।
৬. সচিবালয়ের ভবন বা প্রাঙ্গণে লিফলেট বিতরণ, ব্যানার ও ফেস্টুন টানানো নিষিদ্ধ।
৭. প্রবেশের সময় গাড়ি ও ব্যক্তির নিরাপত্তা তল্লাশি নিশ্চিত করবে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা বাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সচিবালয়ের অভ্যন্তরে কর্মরত সবাইকে এই নির্দেশনা কঠোরভাবে মানতে হবে।

সর্বশেষ - জাতীয়

চিকিৎসাধীন বুয়েট শিক্ষার্থীদের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টার প্রতিনিধিরা

‘ফ্যাসিবাদী বিজেপি’-র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন থালাপতি বিজয়

দুর্নীতিই বড় কর্মকর্তাদের পলায়নের মূল কারণ: দুদক চেয়ারম্যান

ইসরায়েলের হুমকিতে ভীত না হওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ডাকসু নির্বাচনে একদিনের ছুটি, ৮ ও ১০ সেপ্টেম্বর ক্লাস চলবে

বৃহস্পতিবার চলাচলে ঢাকাবাসীকে মানতে হবে ডিএমপির বিশেষ নির্দেশনা

জাতীয় বিশ্বাসঘাতকদের সন্ধানে ইরানের অভিযান: ৫ ইসরায়েলি গুপ্তচর আটক

পূর্ণদিবস কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

ভূমিমন্ত্রীর ঘনিষ্ঠদের তথ্যেই মিলল ২৩ বস্তা আলামত

আলোচনার মাঝেই আন্দোলন ডাকা ‘আলোচনার প্রতি অবজ্ঞা’: আমীর খসরু