গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্ববাসীকে ইসরায়েলের হুমকিতে ভয় না পেতে আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “আমরা কাজ করি বা না করি—ইসরায়েল দখল ও হামলা চালিয়েই যাবে। বরং আন্তর্জাতিক চাপ তৈরি করাই এখন জরুরি।”
আগামী সপ্তাহে জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির পরিকল্পনার জবাবে ইসরায়েল পশ্চিম তীর দখলের হুমকি দিয়েছে বলে উল্লেখ করেন গুতেরেস।
গাজা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “জীবনে এমন ধ্বংস ও মৃত্যু আগে দেখিনি। দুর্ভিক্ষ, চিকিৎসার অভাব, আশ্রয়হীনতায় কোটি মানুষ বেঁচে আছে।”
তবে তিনি ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ বলার বিষয়টি আইনগত বিষয় উল্লেখ করে মন্তব্য করা থেকে বিরত থাকেন।
বর্তমানে ইসরায়েল গাজায় নতুন স্থল অভিযান চালাচ্ছে এবং ফিলিস্তিনিদের দক্ষিণে সরে যেতে বললেও, বহু মানুষ জানে না তারা কোথায় যাবে।
তথ্যসূত্র: আরব নিউজ, ফ্রান্স২৪



















