শুক্রবার , ২৯ আগস্ট ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও

তৌহিদ আফ্রিদির অন্ধকার জগতের নতুন তথ্য ফাঁস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৯, ২০২৫ ৩:১৭ পূর্বাহ্ণ


অনলাইন কনটেন্ট ক্রিয়েটর থেকে অপরাধ সাম্রাজ্যের হোতা হয়ে ওঠা তৌহিদ আফ্রিদির অন্ধকার জগতের নানা তথ্য সামনে আসছে। নারীদের টার্গেট করা থেকে শুরু করে অনলাইন জুয়া, মাদক ব্যবসা, ভয়ভীতি ও নির্যাতনের মাধ্যমে তিনি গড়ে তুলেছিলেন একটি অপরাধচক্র।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, স্ট্রিম কার নামে একটি অ্যাপ ব্যবহার করে নারীদের শিকার করতেন আফ্রিদি। বিভিন্ন অনুষ্ঠান ও ক্লাব থেকে প্রলোভন দেখিয়ে তরুণীদের কব্জায় নিতেন তিনি। এসব নারীকে প্রভাবশালী ব্যক্তি, সাবেক মন্ত্রী ও পুলিশ কর্মকর্তাদের কাছে পাঠাতেন বলেও অভিযোগ উঠেছে। বিনিময়ে অনলাইন জগতে নিজের আধিপত্য বজায় রাখতেন তিনি।

অভিযোগ রয়েছে, তার ছত্রছায়ায় ছিল প্রভাবশালী রাজনৈতিক নেতা ও সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তারা। মতবিরোধ হলে কনটেন্ট ক্রিয়েটরদের তুলে এনে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। অন্তত অর্ধশত তরুণীকে জোরপূর্বক অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করার অভিযোগও উঠেছে।

জুলাই মাসে হত্যার মামলায় গ্রেপ্তারের পর ভুক্তভোগীরা একে একে মুখ খুলতে শুরু করেছেন। কনটেন্ট ক্রিয়েটর সায়েম, তানভীর রাহী, প্রত্যয় হিরনসহ অনেকেই জানিয়েছেন আফ্রিদির ভয়ঙ্কর প্রভাব, দাপট ও নির্যাতনের কাহিনি।

এদিকে সিআইডি জানিয়েছে, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে তদন্ত যথাযথ আইনি প্রক্রিয়ায় চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না।

সর্বশেষ - জাতীয়

হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

রাজধানীতে আজ যেসব কর্মসূচি

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ১১১ জনকে নিয়োগ দিল সরকার

মেট্রোরেল যাত্রায় মাস্ক আবশ্যক: ডিএমটিসিএল

আল-জাজিরার তথ্য প্রকাশ: জুলাইয়ের আন্দোলনে প্রাণঘাতী দমননীতি শেখ হাসিনার

২০১৮ সালের নির্বাচনে রাতের ভোট নিয়ে সাবেক আইজিপির বিস্ফোরক জবানবন্দি

মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীনা বিশেষজ্ঞদের সহায়তা শুরু

অক্টোবরে ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চায় অন্তর্বর্তী সরকার

মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪