শুক্রবার , ৩ অক্টোবর ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খেলাধুলা
  2. ভিডিও

নাটকীয় ম্যাচে ৪ উইকেটে বাংলাদেশে স্বস্তির জয়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩, ২০২৫ ৬:৪৭ পূর্বাহ্ণ

১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতে ১০৯ রান তুলে ম্যাচটিকে একপেশে করে ফেলেছিল তারা। কিন্তু এরপর হঠাৎ করেই নামে ধস—মাত্র ৯ রানের ব্যবধানে হারায় ৬ উইকেট।

এমন অবস্থায় ম্যাচ হারতে বসেছিল টাইগাররা। তবে শেষ দিকে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচ শেষে অধিনায়ক জাকের আলি অনিক বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে এ ধরনের ব্যাটিং ধস নতুন কিছু নয়। তবে জয়ের জন্য খেলোয়াড়দের প্রচেষ্টা তাকে সন্তুষ্ট করেছে।

তিনি স্বীকার করেন, দ্রুত উইকেট হারানোয় কিছুটা চাপে পড়েছিলেন। তবে ক্রিকেটের অনিশ্চয়তাই এটিকে মজার খেলা করে তোলে বলে মন্তব্য করেন জাকের।

আগামী ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই উন্নতির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি জানান, বিশেষ করে ডেথ ওভারে রান খরচ কমানো ও চাপের সময়ে শান্ত থাকা নিয়েই তাদের পরিকল্পনা।

সর্বশেষ - জাতীয়