বুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

ক্ষতিপূরণ দিয়ে জাবি ছাড়লো ২৮ বাস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের আটক করা রাজধানী পরিবহনের ২৮টি বাস ১৬ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় মালিকপক্ষ ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, বাস মালিকপক্ষ ভুল স্বীকার করে মুচলেকা দিয়েছে এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করেছে।

মঙ্গলবার রাতে সাভারের থানা স্ট্যান্ড এলাকায় টিউশন শেষে ফেরার সময় লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হালিমা খাতুন রাজধানী পরিবহনের এক বাসে ওঠার পর হেলপার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি আহত হন।

ঘটনার প্রতিবাদে রাতেই শিক্ষার্থীরা বাসগুলো আটকে বিক্ষোভ শুরু করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি সমাধানে পৌঁছায়। মালিকপক্ষ ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস দিয়েছে।

সর্বশেষ - জাতীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন কর্মচারী চাকরি ফিরে পাচ্ছেন

নির্বাচন নিয়ে কোনো টালবাহানা নয়, ডিসেম্বরেই নির্বাচন চাই: তারেক রহমান

বিসিবিতে দুর্নীতি দমন কমিশনের অভিযান, টিকিট বিক্রিতে অনিয়ম তদন্তে তৎপরতা

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ‘পূর্ণ শক্তি’ দিয়ে হামলা অব্যাহত থাকবে

থানায় জিডি করলেন ভোক্তা অধিকারের আলোচিত কর্মকর্তা জব্বার মন্ডল

জাতীয় বিশ্বাসঘাতকদের সন্ধানে ইরানের অভিযান: ৫ ইসরায়েলি গুপ্তচর আটক

ইতালিতে ব্যস্ত সড়কে বিমান বিধ্বস্ত: দুই আরোহী নিহত

‘চিকেনস নেক’ শিলিগুড়ি করিডোরে রাফাল জেট মোতায়েন করল ভারত

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি প্রস্তুত

৫ আগস্ট: ছাত্র-জনতার বিজয়ের দিন