মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

৫ আগস্ট: ছাত্র-জনতার বিজয়ের দিন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৫, ২০২৫ ৫:০৭ পূর্বাহ্ণ

আজ ৫ আগস্ট—দেশবাসীর মুক্তির দিন। দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটিয়ে ছাত্র-জনতার রক্তঝরা সংগ্রামে বিজয়ের যে দিনটি ইতিহাসে লেখা হয়েছিল, সেটিই আজকের দিন।

২০২৪ সালের ৫ আগস্ট দুপুর ৩টায়, সেনাপ্রধানের ভাষণের অপেক্ষা না করেই পথে নেমে আসে হাজারো মানুষ। রাজপথে ছোট-বড় মিছিল, শিশু-কিশোর থেকে শুরু করে ইমাম, বৃদ্ধ—সবাই মিলে ধ্বনিত করেন স্বাধীনতার স্লোগান।

দিনটি স্মরণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণীতে বলেন, ২০২৪ সালের এই দিনে বৈষম্য ও দুঃশাসনের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়।

এই গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন থেকে, যা পরে রূপ নেয় সরকারবিরোধী গণআন্দোলনে। শহীদের আত্মত্যাগ, জনতার প্রতিরোধ আর সেনাবাহিনীর নৈতিক অবস্থান—সব মিলিয়ে ৫ আগস্ট হয়ে ওঠে মুক্তির প্রতীক।

সেদিন দুপুরে শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে দেশের মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস আকাশে-বাতাসে ধ্বনিত হয়—”পলাইছে রে পলাইছে!”
অসহযোগ আন্দোলন শেষে বিজয়ের পতাকা হাতে লাখো মানুষ গণভবন ঘিরে উদযাপন করেন কাঙ্ক্ষিত মুক্তির উৎসব।

সর্বশেষ - জাতীয়

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ‘গ্র্যাজুয়েট পাস’ গুজব

তিস্তা সেতুতে ভিডিও বানাতে গিয়ে কলেজ শিক্ষার্থী নিখোঁজ

পুতিনকে ট্রাম্প: পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে যুদ্ধ শেষ করুন

গুলশানের বাসায় ফিরলেন তারেক রহমান

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বাস্তব ও ন্যায্য’ চুক্তির আহ্বান ইরানের, ওমানে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা আজ

ঢাকা-চাঁদপুর-বরিশাল রুটে সবধরনের নৌযান চলাচল বন্ধ

পড়ালেখা ও কর্মজীবনে এআই-এর ১০টি কার্যকর ব্যবহার

দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নারায়ণগঞ্জে উদ্বোধন

ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না : বাণিজ্যমন্ত্রী

৩০ দলের অংশগ্রহণে রবিবার ঐকমত্য কমিশনের নতুন বৈঠক