বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ | ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ

বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে ডিএমপি সদর দফতরের এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলো হলো—

  • বাংলাদেশ সচিবালয় ও সংলগ্ন এলাকা,
  • প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং এর আশপাশ,
  • হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে কাকরাইল মসজিদ ক্রসিং,
  • অফিসার্স ক্লাব ক্রসিং থেকে মিন্টো রোড ক্রসিং পর্যন্ত এলাকা।

ডিএমপি জানিয়েছে, এসব এলাকায় সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘটসহ সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে।

সর্বশেষ - জাতীয়

ডাকসুর কার্যক্রম শুরু, প্রথম সভা অনুষ্ঠিত

এসএসসির খাতায় নম্বর দেয়া নিয়ে শিক্ষামন্ত্রীর নির্দেশনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের অগ্রগতির কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইভিএম থাকছে না, নতুন ভোটকেন্দ্র নীতিমালা জারি

‘অনেক রক্ত ঝরলেও মত প্রকাশের স্বাধীনতা সংকটের দুর্বিপাক থেকে আজও মুক্ত হতে পারেনি’ অর্ধশতাব্দী পার হলেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি: তারেক রহমান

ফেনীতে নদীর পানি বৃদ্ধিতে বাঁধ ভেঙে ৩০ গ্রামের মানুষ পানিবন্দি

প্রবাসীদের রেমিটেন্সেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ইউনূসের অভিনন্দন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্টোর অফিসার নিহত

‘জামিন নিয়ে প্রশ্ন তোলায় একশ্রেণির আইনজীবী আমার পদত্যাগ চেয়েছিল’