শনিবার , ৩১ মে ২০২৫ | ১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

প্রবাসীদের রেমিটেন্সেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩১, ২০২৫ ১:৫৩ পূর্বাহ্ণ

জাতি গঠনে প্রবাসী বাংলাদেশিদের অসামান্য অবদানের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “বাংলাদেশের ধ্বংসাবশেষ থেকে ঘুরে দাঁড়াতে প্রবাসীরাই মূল ভূমিকা পালন করেছেন।” তিনি জোর দিয়ে বলেন, “কঠিন সময়ে দেশের যে টিকে থাকা—তা সম্ভব হয়েছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে।”

শুক্রবার টোকিওর বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত সরকার রাষ্ট্রীয় কোষাগার এবং ব্যাংক শূন্য করে গিয়েছিল। তিনি সতর্ক করে বলেন, “যদি প্রবাসীরা সহায়তা না করতেন, তাহলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারত না।” তিনি আরও যোগ করেন, অন্তর্বর্তী সরকার তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবে, তবে জাতি গঠনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ আরও শক্তিশালী হওয়া উচিত।

প্রধান উপদেষ্টা প্রবাসীদের বাংলাদেশে ব্যবসা বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “একজন নাগরিক হিসেবে আপনাদেরই রাষ্ট্র মেরামতের দায়িত্ব নিতে হবে।”

অধ্যাপক ইউনূস প্রবাসীদের বাংলাদেশে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব থাকার কারণে নিয়মিত যাতায়াতের কথা উল্লেখ করে বলেন, “তাই সামগ্রিকভাবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে…আপনারা জাপান সরকারের ওপর প্রভাব বাড়ানোর চেষ্টা করুন।”

সর্বশেষ - জাতীয়

খুলনায় ৯টি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে ২৫৫ কোটি টাকার অনুমোদন

পাকিস্তান-আফগান সীমান্তে রাতভর সংঘর্ষ, ৫৮ পাকিস্তানি সেনা নিহতের দাবি

নতুন নকশার নোট আসছে ব্যাংক শাখাগুলোতে, কাল থেকে বিতরণ শুরু

শেখ হাসিনাকে দিয়েই শুরু হলো জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া

জামায়াত ও আ.লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে: রাশেদ খাঁন

সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন মেসি?

সুপ্রিম কোর্ট সচিবালয় কার্যক্রম আইনি মারপ্যাঁচে আটকে যাবার আশংকা

ফের ইসির সামনে অবস্থান ছাত্রদলের

ভারতেই থাকবেন কি না, সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন: এস জয়শঙ্কর

ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি কার্যকর