রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

টিটিপি আস্তানায় পাকিস্তানি অভিযানে নিহত ৫৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৭:০৭ পূর্বাহ্ণ

আফগান সীমান্তবর্তী এলাকায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) তিনটি আস্তানায় বড় ধরনের অভিযান চালিয়েছে পাকিস্তানি সেনারা। এতে ভয়াবহ সংঘর্ষে ১৯ সেনা ও অন্তত ৩৫ সশস্ত্র সদস্য নিহত হয়েছেন।

সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, বাজৌরে অভিযানে ২২ সশস্ত্র সদস্য, দক্ষিণ ওয়াজিরিস্তানে ১৩ জন এবং লোয়ার দিরে ১০ জন নিহত হয়। এসব অভিযানে প্রাণ হারান ১৯ সেনা সদস্য।

টিটিপি তাদের ঘনিষ্ঠ আফগান তালেবান-সম্পর্কিত সামাজিক যোগাযোগমাধ্যমে এসব হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানি সেনারা নিহত জঙ্গিদের ‘খারেজি’ হিসেবে আখ্যা দিয়ে দাবি করেছে, গোষ্ঠীটি ভারতের সমর্থন পাচ্ছে। তবে এ অভিযোগের কোনো প্রমাণ হাজির করা হয়নি।

ইসলামাবাদ বহুদিন ধরেই টিটিপি ও বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের পৃষ্ঠপোষকতার অভিযোগ করে আসছে নয়াদিল্লির বিরুদ্ধে, যদিও ভারত তা অস্বীকার করে আসছে।

সর্বশেষ - জাতীয়

মেট্রোরেল যাত্রায় মাস্ক আবশ্যক: ডিএমটিসিএল

বিজয় দিবসে গুণীজন সম্মাননা পেলেন সৈয়দা ইকবাল মান্দ বানু

ঈদযাত্রায় ডিএমপি’র কঠোর নির্দেশনা: অতিরিক্ত ভাড়া ও হয়রানি বন্ধে হুঁশিয়ারি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন চীনা প্রেসিডেন্ট

পালমারহীন চেলসির গোলবন্যা, ওয়েস্ট হ্যামকে উড়িয়ে দিল ৫-১ গোলে

নরসিংদীতে ব্যাটারি থেকে সিসা কারখানায় আগুন, সাত শ্রমিক দগ্ধ

‘বেবি বাম্প’ স্পষ্ট, ফের মা হচ্ছেন বুবলী? নেটদুনিয়ায় জোর গুঞ্জন

মালয়েশিয়ায় প্রাপ্তবয়স্কদের নগদ অর্থ সহায়তার ঘোষণা

‘অ্যাড দেখে আয়’ এক বিশাল প্রতারণার জাল

ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের আলোচনায় জামায়াতের অংশগ্রহণ