মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

স্বর্ণের নতুন রেকর্ড: ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৭২৬ টাকা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৭, ২০২৫ ২:৪৩ পূর্বাহ্ণ

দেশের বাজারে ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো দুই লাখ টাকায় উঠেছে স্বর্ণের দাম। নতুন দরে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৭২৬ টাকায়

সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় নতুন এ সমন্বয় করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা, এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ২,৮১১ টাকা, ২১ ক্যারেট ২,৬৮৩ টাকা, এবং সনাতন রুপার দাম ১,৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম মঙ্গলবার থেকে সারাদেশে কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

সর্বশেষ - জাতীয়

‘নির্বাচন পেছালে ভয়ংকর ক্ষতি হবে’— ডা. জাহিদ

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণে প্রতিজ্ঞাবদ্ধ কেসুমা

আগামী সপ্তাহে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ভারতে সংখ্যালঘুদের ওপর সহিংসতায় উদ্বেগ বাংলাদেশের

এনসিপিতে অস্বস্তি, জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনী কৌশল নিয়ে তীব্র মতবিরোধ

রাজ্য হিসাবে স্বীকৃতির দাবিতে লাদাখে সংঘর্ষ: নিহত ৪, আহত ৬০+

ইরানে হামলার জেরে ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা জারি

তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান ড. ইউনুসের

দীর্ঘ বিরতির পর বাংলাদেশে নেদারল্যান্ডস, শুরু হচ্ছে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ

ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি