আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল এ সপ্তাহে ঘোষণা হবে। তার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে পুরো কমিশন।


















