মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

সরকারি সহায়তায় দলীয় পরিচয় বিবেচনা নয়: ইশরাক হোসেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৭, ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ণ

সরকারি সহায়তা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয় দেখা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

সোমবার (১৭ মার্চ) রাজধানীর সূত্রাপুর এলাকায় গরিব ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না। ফ্যামিলি কার্ড কিংবা যেকোনো সহায়তার জন্য যারা যোগ্য, তারাই তা পাবে। দল-মতের ঊর্ধ্বে এই সহায়তা সবার জন্য নিশ্চিত করা হবে।’

তিনি আরও বলেন, বর্তমান সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং সহায়তার পরিধি আগের যেকোনো সময়ের চেয়ে বাড়ানো হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর প্রসঙ্গ উল্লেখ করে ইশরাক বলেন, ‘জাতীয়তাবাদী দল সবসময়ই মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা যেহেতু এবার সরকার গঠন করেছি, তাই এই সহায়তার পরিধি আরও বিস্তৃত করেছি।’

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই গণঅভ্যুত্থান’ ও ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ

অবৈধ অভিবাসীদের সঙ্গে মার্কিন বংশোদ্ভূত সন্তানদেরও বিতাড়নের প্রস্তাব মার্কিন সিনেটরের

ভিয়েতনাম: পর্যটন বাসের ভয়াবহ দুর্ঘটনায় ১০ জন নিহত, আহত ১২

চীন-রাশিয়া-উ. কোরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ট্রাম্পের

তিস্তার পানি বিপৎসীমার উপরে: চরাঞ্চলে আতঙ্ক, নিম্নাঞ্চল প্লাবিত

জামায়াতের আন্দোলন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ ইসলাম

ঈদ ফেরত যাত্রায় মাস্ক পরা আবশ্যক: রেলপথ মন্ত্রণালয়

ফার্মগেট দুর্ঘটনায় নিহত আবুল কালামের দাফন শরীয়তপুরে

ইনকিলাব মঞ্চের আহতদের কেউ গুলিবিদ্ধ নন: ঢামেক পরিচালক