রবিবার , ১৯ অক্টোবর ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

জামায়াতের আন্দোলন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ ইসলাম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ

পিআর বা আনুপাতিক নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলামীর আন্দোলনকে সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, “গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের আসল প্রশ্ন থেকে নজর সরাতেই জামায়াতে ইসলামীর এই আন্দোলন।”

তিনি আরও লেখেন, “জামায়াতে ইসলামী যে পিআর পদ্ধতির আন্দোলন শুরু করেছিল, সেটি ছিল এক পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ও জাতীয় আলোচনাকে ভিন্নখাতে নেওয়ার উদ্দেশ্যেই এটি করা হয়েছিল।”

নাহিদ ইসলাম বলেন, সংবিধানের সুরক্ষার অংশ হিসেবেই ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষে পিআর পদ্ধতি মৌলিক সংস্কারের অন্যতম দাবি ছিল। কিন্তু জামায়াত ও তাদের মিত্ররা এই কর্মসূচিকে ছিনতাই করে নিজেদের স্বার্থে দরকষাকষির হাতিয়ার বানিয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, “জামায়াত কখনো প্রকৃত সংস্কার আলোচনায় অংশ নেয়নি, না জুলাই অভ্যুত্থানের আগে, না পরে। তারা কোনো কার্যকর প্রস্তাব দেয়নি বা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিও দেখায়নি।”

শেষে নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশের জনগণ এখন এই প্রতারণা বুঝে গেছে। তারা আর কখনো মিথ্যা সংস্কারবাদী বা নৈতিকভাবে দেউলিয়া শক্তির দ্বারা প্রতারিত হবে না।”

সর্বশেষ - জাতীয়

পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় টাইগারদের

গণঅভ্যুত্থান স্মরণে ম্যারাথন: যুব ও ক্রীড়া উপদেষ্টার অংশগ্রহণ

ঈদযাত্রার শেষ দিনের ট্রেনের টিকিট বিক্রি শুরু হলো

আজকের মধ্যেই নিষ্পত্তি হবে রাষ্ট্র সংস্কারের বাকি বিষয়সমূহ: ড. আলী রীয়াজ

কানাডায় এনআইডি সেবা চালু, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের প্রত্যয় সিইসির

আবুধাবিতে ৮৩ কোটির লটারি জিতলেন বাংলাদেশি

দুদকের মামলায় আসাদুজ্জামান নূরের জামিন নামঞ্জুর

‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল করলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা

“জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে মঙ্গলবার সাংস্কৃতিক অনুষ্ঠান, যান চলাচলে ডিএমপির নিয়ন্ত্রণ নির্দেশনা

ওসমান হাদিকে দেখতে ঢামেকে জামায়াত আমির