মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

খুলনায় ৯টি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে ২৫৫ কোটি টাকার অনুমোদন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ

খুলনা বিভাগে বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে ৯টি নতুন জিআইএস টাইপের বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে ২৫৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাব অনুমোদন পায়।

প্রথম প্রস্তাব অনুযায়ী, ৪টি ৩৩/১১ কেভি উপকেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০৪ কোটি ৬৭ লাখ টাকা। আর দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী, ৫টি উপকেন্দ্র নির্মাণে ব্যয় হবে ১৫১ কোটি ৪ লাখ টাকা। উভয় প্যাকেজ বাস্তবায়ন করবে টিএসটিএল-ইইএল কনসোর্টিয়াম, যাদের দর টেকনিক্যাল ও আর্থিকভাবে উপযুক্ত বিবেচিত হয়েছে।

পাশাপাশি, বৈঠকে সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পরিচালনার জন্য মেইনটেন্যান্স কনট্রাক্টর নিয়োগে দেওয়া প্রস্তাব বাতিল করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

প্রকৌশলীদের দাবিতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন

ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ প্রধান উপদেষ্টার

ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাবে বাড়ছে তেলের দাম

শাহজালালে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, এনসিপির দুঃখ প্রকাশ

নবীনগরে বিএনপি নেতা মুকুল গুলিবিদ্ধ

তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য : রিজভী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে উভয় পক্ষকেই কিছু ভূখণ্ড ছাড় দিতে হতে পারে

সাবেক গভর্নর আতিউর রহমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে ইরানের মুখোমুখি: উত্তপ্ত পরিস্থিতি

ঝাড়ু হাতে গোলাপি পোশাকে ইন্দোনেশিয়ায় নারীদের বিক্ষোভ