রবিবার , ১২ অক্টোবর ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

পাকিস্তান-আফগান সীমান্তে রাতভর সংঘর্ষ, ৫৮ পাকিস্তানি সেনা নিহতের দাবি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১২, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ণ

শনিবার রাতভর পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আফগান কর্মকর্তাদের দাবি, পাকিস্তানের বিমান হামলার জবাবে আফগান বাহিনী পাকিস্তানি সেনার চৌকি লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এই সংঘর্ষে অন্তত ৫৮ পাকিস্তানি সেনা নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

আফগান বাহিনীর পক্ষ থেকে ৯ সেনা নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে। পাকিস্তান এ দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

পূর্বের বিমান হামলার অভিযোগের পর আফগান তালেবান সরকারের প্রতিশোধের অংশ হিসেবে হেলমান্দ, কান্দাহার, জাবুল, পাকতিকা, খোস্ত, নাঙ্গারহার ও কুনার প্রদেশের পাকিস্তানি চৌকিতে আক্রমণ চালানো হয়। পাকিস্তান আফগান সীমান্তের ১৯টি চৌকি দখল করেছে এবং কিছু চৌকিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ হামলা পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের জবাবে পরিচালিত হয়েছে এবং প্রয়োজনে আরও কঠোর প্রতিক্রিয়া দেওয়া হবে।

সর্বশেষ - জাতীয়

তিস্তার পানি বিপৎসীমার উপরে: চরাঞ্চলে আতঙ্ক, নিম্নাঞ্চল প্লাবিত

কানাডায় এনআইডি সেবা চালু, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের প্রত্যয় সিইসির

স্মারক রৌপ্যমুদ্রার দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক

পিআর পদ্ধতির তীব্র সমালোচনায় রিজভী: “রাজনীতিতে এতিমরা এটা চায়”

কাকরাইলে জাপা অফিসের সামনে পুলিশের অবস্থান

প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর, শর্তসাপেক্ষে একমত বিএনপি

রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ

মন্ত্রণালয় থেকে মিছিল নিয়ে সচিবালয়ে আসছেন কর্মচারীরা, চলছে বিক্ষোভ

দক্ষিণ সিটির পশুর হাট এবার বিএনপির দখলে: নিয়ম ভেঙে অর্ধেক দামে ইজারাও!

ইরানের পরমাণু সক্ষমতা ‘ধ্বংস’ করার দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর