মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

ঈদ স্পেশাল সার্ভিস: আজ থেকে বিআরটিসি’র বিশেষ বাস সেবা শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৩, ২০২৫ ১:৫২ পূর্বাহ্ণ

ঈদ-উল-আজহা উপলক্ষে আজ মঙ্গলবার (৩ জুন) থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) তাদের ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু করছে। এই বিশেষ সেবা আগামী ১৪ জুন পর্যন্ত চালু থাকবে।

এবারের ঈদযাত্রায় নিয়মিত রুটের বাইরে প্রায় ৬৫০টি অতিরিক্ত বাস এই ‘ঈদ স্পেশাল সার্ভিস’-এর আওতায় চলাচল করবে। গত ২৪ মে থেকে বিআরটিসি’র সংশ্লিষ্ট ডিপোগুলোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

সোমবার (২ জুন) রাজধানীর মতিঝিলে বিআরটিসি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। সভার সভাপতিত্ব করেন বিআরটিসি’র নতুন চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

সভায় বিআরটিসি’র চেয়ারম্যান জানান, “সারা দেশে ঘরমুখো মানুষের সহজ, সাশ্রয়ী ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও আগামী ৩ জুন থেকে বিআরটিসি’র ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চলাচল করবে।” তিনি আরও জানান, গাড়ি নির্ধারিত সময়ে ছাড়বে, অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না এবং বিআরটিএ নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া যাবে না।

তিনি সাধারণ যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করার উপর জোর দেন। এছাড়াও, ঈদ সার্ভিসে কোনো গাড়ি যেন রাস্তায় বন্ধ না হয়, সেজন্য কারিগরি বিভাগ থেকে যাত্রা শুরুর আগের দিন প্রতিটি গাড়ির ফিটনেস পরীক্ষা করে সনদ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় জানানো হয়, প্রতিটি গাড়িতে চালকের নাম, মোবাইলফোন নম্বর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং প্রধান কার্যালয়ের কন্ট্রোল রুমের নম্বর সম্বলিত স্টিকার লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা যেকোনো সমস্যার বিষয়ে বিআরটিসিকে জানাতে পারবেন।

উল্লেখ্য, যাত্রীসেবার মানোন্নয়ন ও এসব নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধান কার্যালয়সহ সকল ডিপো ইউনিটে ২৪/৭ কন্ট্রোল রুম (টেলিফোন: ০২ ৪১০৫৩০৪২, মোবাইল: ০১৩২৪২৯৩৯৭৪) চালু করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন করপোরেশনের পরিচালক প্রশাসন ও অপারেশন মো. রাহেনুল ইসলাম, পরিচালক কারিগরি কর্নেল কাজী আইয়ুব আলী, জিএম, ডিজিএম, অপারেশন বিভাগের কর্মকর্তাবৃন্দ সহ কর্পোরেশনের সকল ডিপো বা ইউনিট প্রধানগণ (ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন)।

সর্বশেষ - জাতীয়

হরমুজের দিকে যাচ্ছে ফ্রান্সের যুদ্ধজাহাজ

রাত ১টার মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের আভাস

বাহাউদ্দিন বাহার ও কন্যার নামে ১৭ কোটির বেশি টাকার ব্যাংক হিসাব জব্দ

জামায়াতে ইসলামীর ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

বিসিবিতে দুর্নীতি দমন কমিশনের অভিযান, টিকিট বিক্রিতে অনিয়ম তদন্তে তৎপরতা

খালেদা জিয়ার জন্য প্রস্তুত সমাধিস্থল পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার

ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ ১১২ ফিলিস্তিনি নিহত

ডাকসু নির্বাচনে একদিনের ছুটি, ৮ ও ১০ সেপ্টেম্বর ক্লাস চলবে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ ৪ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

১৪ বছর পর মুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল: ‘আমি এখন স্বাধীন’