মঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

খালেদা জিয়ার জন্য প্রস্তুত সমাধিস্থল পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ণ

‎বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যেখানে সমাধিস্থ করা হবে সেই জায়গাটি পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে জিয়াউর রহমানের সমাধিস্থল পরিদর্শনে যান উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা কবরস্থান এলাকা ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একপর্যায়ে সঙ্গে আসা কর্মকর্তাদের নিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন উপদেষ্টা। প্রায় ১০ মিনিট অবস্থান শেষে জিয়া উদ্যান ত্যাগ করেন তিনি।

এদিকে মঙ্গলবার সকালে বেগম খালেদা জিয়ার কবরের জন্য যে জায়গাটি পরিমাপ করা হয়েছে বিকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে খনন কাজ শুরু হয়নি।

সর্বশেষ - জাতীয়

শিক্ষা অব্যবস্থাপনার প্রতিবাদে সচিবালয় ঘেরাও শিক্ষার্থীদের

রাশিয়া থেকে এক হাজার সেনার মরদেহ নিল ইউক্রেন

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানালো উত্তর কোরিয়া

বাঁধন: ‘আমাকে র-এর এজেন্ট হিসেবে দেখানো হচ্ছে’

জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন জেলেনস্কি

শাহজালাল কার্গো ভিলেজে আগুন: তদন্তে আন্তর্জাতিক টিম

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের দ্বিতীয় যুদ্ধের প্রস্তুতি?

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দ্বিধায় রাজনৈতিক দলগুলো

ঈদযাত্রায় ডিএমপি’র কঠোর নির্দেশনা: অতিরিক্ত ভাড়া ও হয়রানি বন্ধে হুঁশিয়ারি