রবিবার , ২৭ জুলাই ২০২৫ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ ৪ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৭, ২০২৫ ৪:০৭ অপরাহ্ণ

সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ রবিবার (২৭ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত উভয়পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। রিমান্ডে যাওয়া অন্যরা হলেন: সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং মো. ইব্রাহিম হোসেন।

এদিন রিয়াদসহ চারজনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান রিয়াদসহ চারজনের ১০ দিনের রিমান্ড এবং আইনের সংঘাতে জড়িত শিশু মো. আমিনুল ইসলামকে আটক রাখার আবেদন করেন।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী আক্তার হোসেন ভুইয়া রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের সাত দিনের রিমান্ডের আদেশ দেয়।

এর আগে রবিবার (২৭ জুলাই) সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে ছয়জনকে আসামি করা হয়েছে। রিয়াদ ছাড়া অন্য আসামিরা হলেন: কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন এবং আইনের সংঘাতে জড়িত শিশু মো. আমিনুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ জুলাই সকাল ১০টায় আসামি আব্দুর রাজ্জাক রিয়াদ ও কাজী গৌরব অপু গুলশানের ৮৩ নম্বর রোডে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় যান। তখন তারা হুমকি ধামকি দিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যায়িত করে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন এবং টাকা চেয়ে চাপ দিতে থাকেন। এক পর্যায়ে মামলার বাদী সিদ্দিক আবু জাফর বাধ্য হয়ে নিজের কাছে থাকা নগদ পাঁচ লাখ টাকা ও ভাইয়ের কাছে থেকে নিয়ে আরও পাঁচ লাখ টাকা প্রদান করেন।

ঘটনার পর গত ১৯ জুলাই রাত সাড়ে ১০টার দিকে আসামি রিয়াদ ও অপু বাদীর বাসায় প্রবেশ করে তার ফ্ল্যাটের দরজায় সজোরে ধাক্কা মারেন। বিষয়টি গুলশান থানা পুলিশকে মোবাইল ফোনে অবহিত করলে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করেন।

পরবর্তী সময় ২৬ জুলাই বিকেল সাড়ে ৫টায় আসামি রিয়াদের নেতৃত্বে অন্যান্য আসামিরা বাদীর বাসার সামনে এসে তাকে খুঁজতে থাকেন। বাসার দারোয়ান মোবাইল ফোনের মাধ্যমে তাকে বিষয়টি জানান। তখন আসামিরা দাবি করা বাকি ৪০ লাখ টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দেবেন বলে হুমকি দিতে থাকেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হলে তাৎক্ষণিক গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচ আসামিকে হাতেনাতে আটক করে। তবে, এজাহারনামীয় আসামি কাজী গৌরব অপু এ সময় দৌড়ে পালিয়ে যান।

সর্বশেষ - শিক্ষা

এবার জামায়াতের সঙ্গে জোটে সম্মতি দিয়ে নাহিদকে ১৭০ নেতার চিঠি

খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পারমাণবিক বোমা তৈরি করবে না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট

লিবিয়া থেকে আরও বাংলাদেশি ফেরাতে দূতাবাসের উদ্যোগ

ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি

বিএনপিতে যোগ দেবেন কিনা জানালেন তাসনিম জারা

পোস্টাল ভোট: প্রবাসী নিবন্ধন ছাড়াল ১ লাখ ৫৫ হাজার

সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিষেধাজ্ঞা প্রত্যাখ্যাত করে ইরানের পারমাণবিক কেন্দ্র ঘোষণা

গণতন্ত্রের শত্রুরা ষড়যন্ত্র করছে, নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান মির্জা ফখরুলের