শনিবার , ১২ জুলাই ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৮, নিখোঁজ ১৭০’র বেশি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১২, ২০২৫ ৫:৩১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে। একইসাথে, এখনো ১৭০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং হতাহতদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন। শনিবার এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

বন্যায় টেক্সাসের কের কাউন্টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে, কের কাউন্টি জয়েন্ট ইনফরমেশন সেন্টারের কর্মকর্তারা জানিয়েছিলেন যে, সেখানে ১০৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৬৭ জন প্রাপ্তবয়স্ক এবং ৩৬টি শিশু ছিল।

এদিকে, বন্যায় এখনও অন্তত ১৬০ জন নিখোঁজ রয়েছেন। স্বেচ্ছাসেবক ও উদ্ধারকারী দল গুয়াদালুপে নদীর প্রায় ৩০ মাইল দীর্ঘ এলাকায় ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান কাজ চালিয়ে যাচ্ছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া টেক্সাসের ক্ষতিগ্রস্ত কেরভিল এলাকা পরিদর্শন করেছেন। সেখানে তারা বন্যায় নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সাথে কথা বলেছেন। এছাড়া, কর্মকর্তাদের সাথে একটি গোলটেবিল বৈঠকে ডোনাল্ড ট্রাম্প স্বেচ্ছাসেবক ও উদ্ধারকারী দলের কার্যক্রমের প্রশংসা করেছেন এবং বন্যায় মারা যাওয়া ব্যক্তিদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের প্রায় ছয় মাসের মধ্যে টেক্সাসের এই বন্যাই সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ। গত ৪ জুলাই টানা ভারি বৃষ্টিতে নদীর পানি উপচে টেক্সাস অঞ্চলের বহু ঘরবাড়ি, সামার ক্যাম্পের শিশুরাসহ যানবাহন এবং আরও বহু মানুষ ভেসে গিয়েছিল। এখনো ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

সর্বশেষ - জাতীয়

দক্ষিণ চীন সাগরে মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত

বিজয়নগরে জাপা-গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ১১১ জনকে নিয়োগ দিল সরকার

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের বৈঠক

‘রাষ্ট্রপতি’ মির্জা ফখরুলকে নিয়ে ইসলামী ঐক্যজোটের প্রত্যাশা

সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৬৭৩: পুলিশ সদর দপ্তর

প্রশাসনের হুঁশিয়ারিতে স্বেচ্ছায় পাথর ফিরিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা

বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি

ইসরায়েলে ইরানের নতুন বিমান হামলা: ‘অযৌক্তিক আগ্রাসনের পাল্টা জবাব’