পুলিশের ১৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে এবং একজন অতিরিক্ত আইজিপিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশে এসব প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলাম এবং মো. আবুল কালাম আযাদ (এসপিবিএন-১ ঢাকার অধিনায়ক) কে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মিরপুরে অবস্থিত পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহাম্মদ তারিককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে আরও ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা হলেন:
- রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান (পুলিশ অধিদফতরে)
- আরএমপির অতিরিক্ত কমিশনার সফিজুল ইসলাম (চট্টগ্রাম রেঞ্জে)
- সিআইডির অতিরিক্ত ডিআইজি এস এম আশরাফুজ্জামান (সারদার পুলিশ একাডেমিতে)
- চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমান (সারদার পুলিশ একাডেমিতে)
- সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. আজিজুল ইসলাম (পুলিশ অধিদফতরে)
- রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন (পুলিশ অধিদফতরে)
- সিলেট অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. শহিদ উল্লাহ (নৌ পুলিশে)
- শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. সাইফুল হক (রেলওয়ে পুলিশে)
- পুলিশ অধিদফতরের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান (ডিএমপিতে)
- পুলিশ অধিদফতরের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ (হাইওয়ে পুলিশ সুপার)
- পুলিশ অধিদফতরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম (ডিএমপিতে)
- টাঙ্গাইল পিটিসির পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়া (সিআইডিতে)
- পুলিশ অধিদফতরের পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদ (সিএমপিতে)
- কেএমপির উপপুলিশ কমিশনার মো. আবু তারেক (সিআইডিতে)
- পুলিশ অধিদফতরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জহুরুল হক (পিবিআইতে)
- পুলিশ অধিদফতরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম মনিরুল ইসলাম (পিবিআইতে)
- ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ফাল্গুনী নন্দী (এপিবিএনে)
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।


















