সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী নেতাদের পুশব্যাক না করার প্রশ্ন তুললেন রুহুল কবির রিজভী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৮, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ

ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাদের কেন পুশইন করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাধারণ বাংলাদেশি মুসলমানদের পুশইন করা হলে, শেখ হাসিনাসহ অন্য পালিয়ে থাকা আওয়ামী নেতাদের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হওয়া উচিত।

সোমবার (২৮ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় অনেক বাঙালি মুসলমান বসবাস করেন। তারা বাংলা ভাষাভাষী এবং সংস্কৃতিতেও আমাদের কাছাকাছি। অথচ তাদের বাংলাদেশে জোর করে পুশইন করা হচ্ছে। তাহলে শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান—তাকে কেন পুশইন করছেন না? এ প্রশ্ন এখন জনগণের।”

তিনি অভিযোগ করে বলেন, “যারা ভারতের নাগরিক, তারা শুধু মুসলমান বলেই কিংবা বাংলা ভাষায় কথা বলেন বলেই তাদের ঠেলে পাঠানো হচ্ছে। অথচ বাংলাদেশ থেকে যারা অর্থপাচার, দুর্নীতি কিংবা মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত, তারা ভারতের মাটিতে নিরাপদে বসবাস করছে। কেন তাদের ফেরত পাঠানো হচ্ছে না?”

রিজভী আরও বলেন, “ভারত বাংলাদেশে তাদের অনুকূলে একটি সরকার চায়। সেই সরকার জনগণের পছন্দ না হলেও তাতে তাদের আপত্তি নেই। তারা এমন একটি সরকার দেখতে চায়, যারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকবে এবং বাইরের ইশারায় চলবে। এই মনোভাব উপনিবেশিক ও সাম্রাজ্যবাদী মনোভাব ছাড়া কিছু নয়।”

সর্বশেষ - জাতীয়

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন-ভাঙচুর, ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

ফ্রান্সে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশী ব্যবসায়িক প্রতিষ্ঠান

ট্রাম্পের চোখে মাস্কের ‘আমেরিকা পার্টি’ ‘হাস্যকর’

মেয়েরাই এবার ভোটের মূল ফ্যাক্টর: উমামা

মানসিক চাপে বিপর্যস্ত মার্কিন যুদ্ধজাহাজের নাবিকরা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

অনিশ্চিত বিশ্বে আস্থা সংকটে এশিয়া, সমাধান অপরিহার্য

সাদাপাথর পর্যটনকেন্দ্র ২৪ ঘণ্টা সিসিটিভির আওতায় থাকবে

২১০ কোটি ডলারের বিনিয়োগ-ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি

পদ্মার ইলিশ পেতে পশ্চিমবঙ্গের আকুতি: পূজার আগে রপ্তানি অনুমতির আবেদন

আমরা রক্ত দেবো কিন্তু জুলাই দেবো না: সাইফুল আলম