শনিবার , ২৯ মার্চ ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. সর্বশেষ
  2. বাংলাদেশ
  3. বানিজ্য/অর্থনীতি
  4. ভিডিও

২১০ কোটি ডলারের বিনিয়োগ-ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৯, ২০২৫ ৩:১৬ পূর্বাহ্ণ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঐতিহাসিক চীন সফরে দেশটির সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে ২১০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ।

ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, চীনের প্রায় ৩০টি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে ১০০ কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে। এটা প্রধান উপদেষ্টা বেসরকারি খাতকে বাংলাদেশের উৎপাদন শিল্পে বিনিয়োগ করতে আহ্বান জানানোর পর এসেছে।

চীন মোংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে প্রায় ৪০ কোটি ডলার ঋণ প্রদান, চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে ৩৫ কোটি ডলার এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও ১৫ কোটি ডলার বরাদ্দ প্রদানের পরিকল্পনা করেছে। বাকি অর্থ অনুদান ও অন্যান্য ঋণ সহায়তা হিসেবে আসবে।

প্রধান উপদেষ্টার চার দিনের চীন সফরের প্রসঙ্গ উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘এটি গুরুত্বপূর্ণ সফর।’

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এই সফর বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

সর্বশেষ - জাতীয়

‘নির্বাচন পেছালে ভয়ংকর ক্ষতি হবে’— ডা. জাহিদ

আইনশৃঙ্খলা অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে

সার পাচার রোধে কঠোর ব্যবস্থা: কৃষি উপদেষ্টা

জুলাইয়ে প্রবাসী রেমিট্যান্স ২৩% বৃদ্ধি

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের নির্বাচন নিয়ে বিক্রম মিশ্রির মন্তব্য প্রত্যাশিত নয়

দুর্নীতিই বড় কর্মকর্তাদের পলায়নের মূল কারণ: দুদক চেয়ারম্যান

জগন্নাথ হলের ছাদ থেকে লাফিয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

জাওয়াদের ব্যাটিং ঝড় ও বোলারদের দাপটে বড় জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

পুলিশ পরিচয়ে প্রতারণা: সর্বসাধারণকে সতর্ক করল পুলিশ সদর দপ্তর