বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. বিনোদন
  2. ভিডিও

শাহরুখকে ফিফা প্রেসিডেন্টের অভিনন্দন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৬, ২০২৫ ২:৩৭ পূর্বাহ্ণ

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শাহরুখের সঙ্গে একটি ছবি পোস্ট করে ইনফান্তিনো লেখেন, “‘জওয়ান’ সিনেমার জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় অভিনন্দন শাহরুখ খান। কিছুদিন আগে সিনেমার এক অনুষ্ঠানে আমাদের দেখা হয়েছিল, দারুণ অভিজ্ঞতা ছিল সেটা।”

তিনি আরও লেখেন, “তিন দশকের বেশি সময় ধরে আপনি যেভাবে মানুষের মুখে হাসি এনে চলেছেন, আমি তার জন্য কৃতজ্ঞ।”

ফিফা প্রেসিডেন্টের এই পোস্টে ইনস্টাগ্রামে লাখেরও বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন।

বলিউডে দীর্ঘদিনের সাফল্য সত্ত্বেও এবারই প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হচ্ছেন শাহরুখ খান। ২০২৩ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’-এর জন্য তিনি পাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার।

পুরস্কার ঘোষণার পর এক আবেগঘন ভিডিও বার্তায় শাহরুখ তার পরিবার, সহকর্মী, ভক্ত ও সিনেমার টিমকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “এই সম্মান আমি গর্ব ও বিনয়ের সঙ্গে গ্রহণ করছি। এটি আমার জীবনের স্মরণীয় একটি মুহূর্ত।”

সর্বশেষ - জাতীয়