মঙ্গলবার , ১০ জুন ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

জাফলংয়ে পর্যটক-স্থানীয়দের হাতাহাতি: ইউএনও’র দুঃখ প্রকাশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১০, ২০২৫ ৬:০১ পূর্বাহ্ণ

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে পর্যটকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে জাফলং বিজিবি ক্যাম্প-সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। তবে, এতে কেউ হতাহত হননি।

এ সম্পর্কে সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, “তুচ্ছ বিষয় নিয়ে পর্যটকদের সঙ্গে ভুল-বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি সঙ্গে সঙ্গেই সমাধান হয়ে গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় অনেকের ভুল ধারণা হয়েছে।”

ইউএনও রতন কুমার অধিকারী আরও বলেন, “বিষয়টি নিয়ে পর্যটকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। কোনো পক্ষই অভিযোগ করেনি। এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে প্রশাসন তৎপর রয়েছে।”

জাফলংয়ে পর্যটকদের সঙ্গে স্থানীয় মানুষের হাতাহাতির ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, জাফলং বিজিবি ক্যাম্প-সংলগ্ন একটি স্থানে পর্যটকদের পরিবহনে ব্যবহৃত একটি বাসের পাশে জটলা। সেখানে কথাবার্তা চলছিল, তবে কী নিয়ে কথা বলছিলেন, সেটি শোনা যায়নি। একপর্যায়ে তাঁদের মধ্যে চিৎকার ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল বিকেলে জাফলং বিজিবি ক্যাম্প এলাকায় কয়েকজন পর্যটকের সঙ্গে স্থানীয় কয়েক যুবকের কথা-কাটাকাটি হয়। এ সময় তাঁদের মধ্যে হাতাহাতি এবং পর্যটকদের ধাওয়া করার ঘটনা ঘটে। পরে স্থানীয় মুরব্বিরা বিষয়টি মীমাংসা করে দেন।


উৎমাছড়ায় পর্যটকদের প্রবেশে বাধা ও বিতর্ক

এদিকে, গত রোববার কোম্পানীগঞ্জের উত্তর রনিখাই ইউনিয়নে উৎমাছড়া পর্যটনকেন্দ্রে পর্যটকদের যেতে বাধা দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়েছে। ভিডিওতে স্থানীয় পরিচয়ে কয়েকজন বেড়াতে আসা লোকজনকে চলে যেতে অনুরোধ করছেন। পর্যটকদের এলাকার পরিবেশ নষ্ট না করা ও অশ্লীলতা না করার কথা বলা হয়। বেড়াতে আসা অনেকেই ওই এলাকায় মদ্যপান ও অশ্লীল কার্যকলাপ করে এলাকার পরিবেশ নষ্ট করছেন বলেও অভিযোগ করেন তাঁরা।

খোঁজ নিয়ে জানা যায়, পর্যটকদের উৎমাছড়ায় বেড়াতে যেতে যাঁরা নিষেধ করেছিলেন, তাঁদের মধ্যে ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জমিয়তের সহসভাপতি মুফতি রুহুল আমিন সিরাজী। এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন, “পর্যটনের কথা বলে কিছু মানুষ ওই এলাকায় গিয়ে মদ্যপান ও অশ্লীল কার্যক্রম করছেন। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এসব বিষয়ে স্থানীয় আলেম-ওলামা ও মুরব্বি-যুবকদের নিয়ে ঈদের আগে বৈঠক করে সিদ্ধান্ত হয়েছে, পর্যটনকেন্দ্রটি নিয়ে যাতে নিরুৎসাহিত করা হয়। এর অংশ হিসেবে গত রোববার বিকেলে বেড়াতে আসা লোকজনকে বুঝিয়ে বলা হয়েছে।”

সর্বশেষ - জাতীয়

স্বামীর নাম জালিয়াতির অভিযোগে তদন্ত দাবি করলেন নীলা ইস্রাফিল

ঘরে ফিরলেন তারেক রহমান

আসাদ পরবর্তী প্রথম নির্বাচনে সিরিয়ায় সুন্নি ও পুরুষ প্রাধান্য

গাজার যুদ্ধপরবর্তী পরিস্থিতি নিয়ে সৌদির তিন দফা পরিকল্পনা

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন-ভাঙচুর, ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে নবীন নৌ কর্মকর্তাদের আহ্বান সেনাপ্রধানের

সিলেটে বিএনপির প্রথম নির্বাচনি জনসভা শুরু, প্রধান অতিথি তারেক রহমান

নিশ্চয়ই আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান : তারেক রহমান

‘শুধু প্রকৌশলী নয়, ভালো মানুষ তৈরি হোক’: সেনাপ্রধান