বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

দক্ষিণ কোরিয়ায় বৈঠকের আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২২, ২০২৫ ৫:০৬ পূর্বাহ্ণ

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া বুধবার সকালে একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ঘটনা এমন এক সময় ঘটল, যখন এক সপ্তাহ পরই দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন। সেখানে যুক্তরাষ্ট্র, চীন ও দক্ষিণ কোরিয়ার নেতারা একসঙ্গে বৈঠকে বসবেন।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি এলাকা থেকে উত্তর–পূর্বমুখে ছোড়া হয়। এগুলো প্রায় ৩৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে এবং ধারণা করা হচ্ছে, সেগুলো স্থলভাগে গিয়ে পড়েছে।

এটি চলতি বছরের মে মাসের পর উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করেই দেশটি এ পরীক্ষা চালিয়েছে।

ঘটনার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং জরুরি নিরাপত্তা বৈঠক ডাকেন। অন্যদিকে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, এ ঘটনায় জাপানের নিরাপত্তায় কোনো প্রভাব পড়েনি।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ কোরিয়ায় আসন্ন এপেক সম্মেলনের আগে উত্তর কোরিয়ার এই নিক্ষেপ একটি রাজনৈতিক বার্তা বহন করছে।

সর্বশেষ - জাতীয়

স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে শুরু হলো বাংলাদেশে

যুক্তরাষ্ট্র থেকে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

লন্ডন সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে তরুণ খুন

বিবিসিকে তারেক রহমান: “মনোনয়নে টাকা নয়, জনগণের আস্থা মুখ্য”

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৮ জুলাই

পুতিন-কিম বৈঠকের পর ‘ফরেনসিক ক্লিনিং’, নজরে কিমের নিরাপত্তা কৌশল

এবারের নির্বাচন হবে বিশ্বের কাছে স্বীকৃত ও প্রশংসিত : সালাহউদ্দিন আহমদ

অন্তর্বর্তী সরকারের কমিটি প্রত্যাখ্যান, নতুন ৫ দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন