শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ১৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। শনিবার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

সিইসি বলেন, নির্বাচনে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না এবং আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে। তবে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তদন্তের ভিত্তিতে ভোট স্থগিতের সিদ্ধান্ত নেয়া হতে পারে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। এছাড়া নির্বাচনে কারা কাজ করবে, তা নিয়েও কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি স্পষ্ট হবে।

সর্বশেষ - জাতীয়

জাফলংয়ে পর্যটক-স্থানীয়দের হাতাহাতি: ইউএনও’র দুঃখ প্রকাশ

মাদ্রাসাছাত্রকে হত্যার পর সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখল কলেজশিক্ষার্থী

চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে

মুজিববর্ষের কর্মসূচিতে ব্যয় ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

আসাদ পরবর্তী প্রথম নির্বাচনে সিরিয়ায় সুন্নি ও পুরুষ প্রাধান্য

এনবিআর বিলুপ্ত হলেও রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

ডিসেম্বরে ভোট চায় কেবল একটি দল

শিগগিরই সরাসরি দেখা হবে: নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান

হাদিকে হত্যাচেষ্টা: শুটার ফয়সালের বাবা-মা গ্রেফতার