মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

হাদিকে হত্যাচেষ্টা: শুটার ফয়সালের বাবা-মা গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ

শরীফ ওসমান হাদিকে গুলিচেষ্টা মামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিমের বাবা হুমায়ূন কবির (৭০) ও মা হাসি বেগম (৬০) কে র‌্যাব গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এর আগে ফয়সালের স্ত্রী, বান্ধবী, শ্যালক ও হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকসহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের সংসদ পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি পল্টনে মোটরসাইকেলবাহী আততায়ীর গুলিতে মাথায় গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হত্যাচেষ্টার মামলাটি পরিবারের সম্মতিতে রোববার রাতে পল্টন থানায় দায়ের করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

সর্বশেষ - জাতীয়

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি: স্বাস্থ্য অধিদপ্তরের ১১ দফা নির্দেশনা জারি

বৈরী আবহাওয়ায় নৌ চলাচল ব্যাহত: বরিশাল ও দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ বন্ধ

‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করতে পুতিনের সঙ্গে সাক্ষাতে রাশিয়ায় যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বিমানের যান্ত্রিক ত্রুটি: ক্রুসহ ১৬৬ যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা

ডাকসু নির্বাচন স্থগিতাদেশ বাতিল, আয়োজনের পথে উন্মুক্ত

জুমার নামাজ না পড়লে মালয়েশিয়ায় কারাদণ্ড বা জরিমানা

বিএনপি সরকার গঠন করলে গ্যাস সমস্যা সমাধানের আশ্বাস মাসুদুজ্জামানের

ঝিনাইদহে ট্রাফিক পরিদর্শকের বিলাসবহুল বাড়ি নিয়ে তোলপাড়

যুবলীগ নেতার বিরুদ্ধে মাদ্রাসার ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ

অপরাধীই যদি তদন্তকারী হয়, ন্যায়বিচার হবে কীভাবে: তাজুল ইসলাম