মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ট্রাম্পের দাবি, দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের সমাপ্তি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৬, ২০২৫ ২:৪২ পূর্বাহ্ণ

গাজায় প্রতিদিন বেসামরিক মানুষ, সাংবাদিক ও চিকিৎসক নিহত হচ্ছেন ইসরায়েলি হামলায়। অবরোধের কারণে দেখা দিয়েছে ভয়াবহ দুর্ভিক্ষ, আর বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধের সমাপ্তি হতে পারে। সোমবার ওয়াশিংটনে তিনি বলেন, “ক্ষুধা, মৃত্যু— এসব আর চলতে পারে না। যুদ্ধের অবসান ঘটাতেই হবে।”

যুদ্ধ শুরুর পর থেকেই ট্রাম্প বারবার সমাপ্তির প্রতিশ্রুতি দিলেও কোনো যুদ্ধবিরতি কার্যকর হয়নি। বরং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ব্যাপক অস্ত্র সহায়তা দিয়েছে এবং ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির প্রচেষ্টা নাকচ করেছে।

সোমবার সকালে গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত হন ২১ জন, তাদের মধ্যে পাঁচজন সাংবাদিকও ছিলেন। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “এতে আমি খুশি নই। তবে এই দুঃস্বপ্নের শেষ ঘটাতে হবে।”

তিনি আরও জানান, গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তির চেষ্টা চলছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যা আন্তর্জাতিকভাবে মানবতাবিরোধী অপরাধ হিসেবে সমালোচিত হয়।

সর্বশেষ - জাতীয়

দাম বাড়ায় পশ্চিমবঙ্গে বাংলাদেশি ইলিশের বিক্রি নেই

চীনা শিক্ষকদের ভিসা সহজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

বিজয় দিবসের অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে হট্টগোল

বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলের পরিবারকে সান্ত্বনা দিলেন প্রধান উপদেষ্টা ইউনূস

দুর্গাপূজায় আজ থেকে চার দিনের ছুটি শুরু

ঘরে ফিরলেন তারেক রহমান

রাজতন্ত্র ফেরানোর দাবিতে উত্তাল নেপাল, নিহত ২

চেয়ারম্যান নিয়োগে অস্থিরতা ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক গ্রাহকদের

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে গেছেন সেনাপ্রধান