পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল।
রবিবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলগুলোর প্রতিনিধিরা চতুর্থ দফায় এ কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী—
২০ অক্টোবর (সোমবার) রাজধানীতে,
২৫ অক্টোবর (শনিবার) সব বিভাগীয় শহরে,
এবং ২৭ অক্টোবর (সোমবার) সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
অংশগ্রহণকারী দলগুলো:
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনডিপি) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
দলগুলোর ৫ দফা দাবি:
১। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন।
২। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪। সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫। জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আলী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, এনডিপির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বিডিপির মহাসচিব নিজামুল হক নাঈমসহ অন্যান্য নেতৃবৃন্দ।



















