রবিবার , ৬ এপ্রিল ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. সর্বশেষ
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে গেছেন সেনাপ্রধান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৬, ২০২৫ ৭:৪৩ পূর্বাহ্ণ

সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গমন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।


রোববার (০৬ এপ্রিল) তিনি রাশিয়ায় গেছেন বলে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাশিয়া সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়ায় যাবেন। সরকারি এ সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।


সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে আরও জানানো হয়েছে, সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১২ এপ্রিল দেশে ফিরবেন।

সর্বশেষ - শিক্ষা