বুধবার , ২৭ আগস্ট ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

১৩তম জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন দিল ইসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

বুধবার তিনি জানান, “কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দুই-এক দিনের মধ্যেই প্রকাশ করা হবে।”

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সে ক্ষেত্রে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হতে পারে।

ভোট আয়োজনের প্রস্তুতিও ইতোমধ্যে শুরু করেছে ইসি। রোডম্যাপে অন্তর্ভুক্ত থাকবে— ভোটার তালিকা হালনাগাদ, ভোটকেন্দ্র নির্ধারণ, কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোট উপকরণ সংগ্রহ, আইন সংস্কার ও প্রয়োজনীয় ম্যানুয়াল প্রণয়নের মতো বিষয়গুলো।

সর্বশেষ - জাতীয়

শাহজিবাজার বিদ্যুৎ গ্রিডে আগুন: হবিগঞ্জের বিভিন্ন এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন

ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় নিরন্তর সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান তারেক রহমানের

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে বিভাজন নয়: নাহিদ ইসলাম

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে ইরানের মুখোমুখি: উত্তপ্ত পরিস্থিতি

চবি চাকসু নির্বাচনে ভিপি-জিএস পদে বড় জয় শিবিরসমর্থিত প্যানেলের

🕌 শরিয়তবিরোধী আইন নয়: সালাহউদ্দিন আহমদ

আওয়ামী লীগ ফ্যাসিবাদী দল, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চাই: দুদু

বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১২২৪ হজযাত্রী

ঢাকায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি

নেতাদের অনিরাপদ রেখে প্রধান উপদেষ্টার বিমানবন্দর ত্যাগ লজ্জাজনক