মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১২২৪ হজযাত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ণ

২০২৫ সালের (হিজরি ১৪৪৬) পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১২২৪ জন হজযাত্রী। মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছে আশকোনা হজ অফিস।

এর আগে সোমবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন। 

এরপর রাত ২টা ১৫ মিনিটে সাউদিয়ার প্রথম ফ্লাইট (এসভি ৩৮০৩) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে, যাতে ছিলেন ৩৯৮ জন হজযাত্রী।

আজ সাত ফ্লাইটে যাবেন আরও ২৯১২জন, ভিসা পেয়েছেন ৬৪,২৮০ জন।

সোমবার রাত ও মঙ্গলবার ভোরে আরও কয়েকটি ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। প্রথম দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে আটটি ফ্লাইটে যাত্রীরা জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি ফ্লাইটে মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর তিনটি এয়ারলাইনস ২৩২টি প্রাক্-হজ ফ্লাইটের মাধ্যমে এ দেশের হজযাত্রী পরিবহণ করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১৮টি প্রাক্-হজ ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন ও ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহণ করবে। ৩১ মে প্রাক্-হজ ফ্লাইট শেষ হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ - শিক্ষা

বাংলাদেশি সিনেমা ‘আলী’ কান উৎসবে রচনা করল ইতিহাস

দক্ষিণ কোরিয়ায় বৈঠকের আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

মাদারীপুরে মসজিদ কমিটির বিরোধে সংঘর্ষ, ২০ বাড়িতে ভাঙচুর-লুটপাট ও আগুন

বন্যায় ৭২ হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে

বান্দরবানে মর্মান্তিক দুর্ঘটনা: পর্যটকের মৃত্যু, ট্যুর গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার

নির্বাচন মানেই শুধু জনপ্রতিনিধি নয়, দেশ পুনর্গঠনের সুযোগ: তারেক রহমান

ড. ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি, জানালেন সালাহউদ্দিন

সংসার ভাঙার পর নতুন করে বাগদান সারলেন দুবাই রাজকন্যা

আজিমপুর সরকারি কলোনিতে হঠাৎ বাসা ছাড়ার নির্দেশ, বিপাকে ছাত্রী ও ভাড়াটেরা

রামুতে স্বামী হত্যা: ‘টিকটকার’ স্ত্রী আঁখি গ্রেপ্তার