বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

জাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল ছাত্রদল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৫ ১০:২২ পূর্বাহ্ণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ স্মৃতিস্তম্ভের সামনে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল উন্মোচন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মাদ ইয়াহিয়া।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে রয়েছেন মীর মশাররফ হোসেন হল শাখার সভাপতি শেখ সাদী এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পেয়েছেন ১৩ নং ছাত্রী হলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন সাজ্জাদুল ইসলাম ও আঞ্জুমান আরা ইকরা।

এছাড়া শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক, নাট্য, তথ্যপ্রযুক্তি, পরিবেশ, সমাজসেবা, ক্রীড়া, স্বাস্থ্য ও পরিবহন সম্পাদকসহ বিভিন্ন পদে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনে গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে তারা শিক্ষার্থীদের পক্ষে কাজ করবে।

সর্বশেষ - জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে হবে, আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

খামেনির সরাসরি হুমকি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি

রিজার্ভ বেড়ে ৩১.৪৩ বিলিয়ন ডলার

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক হান্ডা ইন্ডাস্ট্রিজ

২৪ ঘণ্টায় ৫ জনের করোনা শনাক্ত; মাস্ক পরার তাগিদ

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ: শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি শুরু

আগামী ৫ দিন তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

হিট প্রকল্পে অনিয়ম-স্বজনপ্রীতির অভিযোগ শাবিপ্রবি শিক্ষকদের

সাইবার হামলার শিকার ইরানের রাষ্ট্রায়ত্ত সেপাহ ব্যাংক

নির্বাচনী ষড়যন্ত্র ঠেকাবে জনগণ: জয়নুল আবদিন ফারুক