বুধবার , ১৯ আগস্ট ২০২৬ | ১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে হবে, আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৯, ২০২৬ ৯:২৮ পূর্বাহ্ণ

রাষ্ট্রপতি নির্বাচনে আইনি কোনো বাধা নেই। নির্বিঘ্নেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে এক ব্রিফিং এ তথ্য জানান তিনি।

 

সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থী যাতে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন; এমন গ্রাউন্ডে একটি রিট করেন হাইকোর্টের আইনজীবী সাইফুল আলম ফুয়াদ। পরে রিটটি শুনানি শেষে সরাসরি খারিজ করে দেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিষ রয় চৌধুরীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ।

 

 

অ্যাটর্নি জেনারেল বলেন, শুধু ব্যক্তিগত প্রচারণার জন্য রিটটি করেন আইনজীবী, যার কোনো আইনি ভিত্তি নেই। রিটকারিকে জরিমানা করারও আবেদন করেন রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা। যদিও আদালত তার এই আবেদনের উপর কোনো আদেশ দেননি।

সর্বশেষ - জাতীয়