মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক হান্ডা ইন্ডাস্ট্রিজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৯, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ

হংকংভিত্তিক টেক্সটাইল ও পোশাকখাতের প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ কো. বাংলাদেশে ২৫০ মিলিয়ন (২৫ কোটি) মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে, যার মাধ্যমে ২৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেন হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হান চুন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে অংশ নিয়ে হান্ডা শুরুতে ১৫০ মিলিয়ন ডলারের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছিল। তবে পরবর্তীতে সরকারি বিভিন্ন সংস্থার সহযোগিতা ও মূল্যায়নের ভিত্তিতে বিনিয়োগের পরিমাণ ২৫০ মিলিয়ন ডলারে উন্নীত করা হয়।

হান্ডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে তিনটি কারখানা স্থাপন করবে—এর মধ্যে দু’টি গার্মেন্টস প্রক্রিয়াজাতকরণ এবং একটি নিটিং ও ডাইং ইউনিট থাকবে। এসব প্রকল্পের মাধ্যমে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

হান চুন বলেন, “বিডা, বেজা ও বেপজা’র কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আমরা আত্মবিশ্বাস পেয়েছি এবং সেই জন্যই বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল খাতে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসতে চাই।”

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস হান্ডা ইন্ডাস্ট্রিজের বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানান এবং বলেন, “আপনাদের দেখে যেন অন্যরা বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগে উৎসাহিত হয়।”

হান চুন তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে গার্মেন্টস কারখানার নকশা প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেন। এ সময় জানানো হয়, মিরসরাইয়ে ৮০ মিলিয়ন ডলার ব্যয়ে প্রথম পর্যায়ের গার্মেন্টস কারখানার জন্য জমি ইজারার চুক্তি বুধবার (৩০ জুলাই) সই হবে। দ্বিতীয় পর্যায়ের জন্য জমি ও অন্যান্য সুবিধার প্রক্রিয়া চলমান এবং ২০২৫ সালের শেষ নাগাদ তা চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

ভারতে দাড়ি ও টুপি পরিধান করলেই ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া হচ্ছে

পিআর পদ্ধতির তীব্র সমালোচনায় রিজভী: “রাজনীতিতে এতিমরা এটা চায়”

মেধা যাচাইয়ের আড়ালে ভর্তি বাণিজ্যের শঙ্কা

ইলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ডে ‘বিরক্ত’ হয়ে টেসলা ছাড়লেন প্রকৌশলী

সামরিক সক্ষমতায় এআই দিয়ে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলার চেষ্টা চীনের

ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় নিরন্তর সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান তারেক রহমানের

ভারতীয় লেখক বানু মুশতাক পেলেন আন্তর্জাতিক বুকার পুরস্কার

ব্যাংকিং খাতের ৮০% অর্থ লুটপাট হয়েছে আওয়ামী লীগ সরকারের শাসনামলে

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান

শাহজালাল বিমানবন্দরে আগুন