সোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

ডাকসু নির্বাচন ঘিরে ডিএমপির কড়া নিরাপত্তা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৯:৩৩ পূর্বাহ্ণ


ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির ডিসি মোল্লা আজাদ।

তিনি বলেন, “ডাকসু নির্বাচন উপলক্ষে আজ ভোর ৬টা থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিধি অনুসরণ করেই আমরা নিরাপত্তা নিশ্চিত করছি।”

ডিএমপি জানায়, ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে বৈধ পাসধারী ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। এ ছাড়া ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত কেউ ক্যাম্পাসে বৈধ অস্ত্র নিয়েও প্রবেশ করতে পারবে না— এমনকি লাইসেন্সধারী হলেও। এই সময়ের মধ্যে ক্যাম্পাসে কোনো অস্ত্র বহন করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

এদিকে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকেও ভোটারদের জন্য কড়া নির্দেশনা জারি করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাগ, মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল জাতীয় কোনো পদার্থ ভোটকেন্দ্রে বহন করা যাবে না।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সর্বশেষ - জাতীয়

গোপালগঞ্জে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল

ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে আসা দেশবাসীকে তারেক রহমানের কৃতজ্ঞতা

জামায়াত আমির হার্টের জটিলতায় হাসপাতালে ভর্তি

বাংলাদেশের সঙ্গে ভারতের সাংস্কৃতিক বন্ধন ঐতিহাসিক : প্রণয় ভার্মা

নির্ধারিত সময়ে নির্বাচন হবে : মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা

হাজিদের সুরক্ষায় সৌদি: ৪৩৬ ভুয়া এজেন্সি বন্ধ, গ্রেফতার ৪৬২ প্রতারক

আজ ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, অংশ নিচ্ছেন ৩.৭৪ লাখ প্রার্থী

প্রধান উপদেষ্টার নির্বাচন ঘোষণায় বিএনপির অসন্তোষ

ঈদের ছুটিতেও বাসভবন থেকে দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী

ইরানে হামলার জেরে ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা জারি