শনিবার , ৪ অক্টোবর ২০২৫ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

জামায়াত-শিবিরের কৌশলে বিভ্রান্ত হচ্ছে রাজনীতি: রাশেদ খান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৫ ৭:২৫ পূর্বাহ্ণ

জামায়াত-শিবিরের অন্য দলে নিজেদের কর্মী যুক্ত করার নীতির কারণে গণঅধিকার পরিষদ ও এনসিপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

গতকাল নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান লেখেন, “জামায়াত ও শিবিরের অন্য দলে নিজেদের কর্মী যুক্ত করার রাজনীতি বন্ধ করতে হবে। এই নীতির কারণে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গণঅধিকার পরিষদ ও এনসিপি।”

তিনি আরও বলেন, “তারা শুধু আমাদের নয়, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনেও পরিচয় গোপন রেখে যুক্ত হচ্ছে। এতে এসব সংগঠনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সন্দেহ-সংশয় বাড়ছে।”

রাশেদ খানের দাবি, জামায়াত-শিবির এখন মধ্যপন্থি রাজনীতির পথে এগোচ্ছে, কিন্তু তারা যদি সত্যিই বাংলাদেশের মূলধারার রাজনীতিতে আসতে চায়, তাহলে ‘অন্য দলে অনুপ্রবেশের কৌশল’ পরিত্যাগ করতে হবে।

তিনি লিখেছেন, “তারা যদি প্রকাশ্যে মধ্যপন্থি রাজনীতিতে অংশ নিতে চায়, সেটি স্বাগত। কিন্তু গোপনে অন্য দলে প্রভাব বিস্তার করা দেশের রাজনীতিকে দুর্বল করছে, এমনকি বিরাজনীতিকরণের ঝুঁকি তৈরি করছে।”

শেষে রাশেদ খান মন্তব্য করেন, “ইসলামিক রাজনীতি করলে সেটি প্রকাশ্যে ও পূর্ণাঙ্গভাবে করা উচিত। পলিটিক্যাল ইসলাম বলে কিছু নেই। মাঝামাঝি কৌশল ইসলামকেই ক্ষতিগ্রস্ত করছে। মহান আল্লাহ আমাদের সবাইকে এই ক্ষতি থেকে রক্ষা করুন।”

সর্বশেষ - শিক্ষা

ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পেরে খুশি ট্রেন যাত্রীরা

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হোয়াইটওয়াশ: হারিসের বিধ্বংসী সেঞ্চুরিতে পাকিস্তানের সহজ জয়

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অংশীজনদের সঙ্গে সংলাপে বসছে ইসি

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধে যা বলল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে দেশ গণতন্ত্রে ফিরবে

আজিমপুর সরকারি কলোনিতে হঠাৎ বাসা ছাড়ার নির্দেশ, বিপাকে ছাত্রী ও ভাড়াটেরা

টঙ্গীর ঘটনার পর রাজনৈতিক নেতাদের আচরণ নিয়ে রাশেদ খাঁনের মন্তব্য

পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

এক ব্যক্তির ১০ বছরের বেশি প্রধানমন্ত্রিত্বের বিপক্ষে বিএনপি