বুধবার , ২৭ আগস্ট ২০২৫ | ১৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

তত্ত্বাবধায়ক বাতিল রায় পুনর্বিবেচনা শুনানি চলছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৫ ৬:২৪ পূর্বাহ্ণ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি পৃথক আবেদনের ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।

বুধবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি শেষে আবার কার্যক্রম শুরু হয়। এদিন আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

১৯৯৬ সালে সংসদে পাস হওয়া সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু হয়। এর বৈধতা নিয়ে ১৯৯৮ সালে হাইকোর্টে রিট করা হলে ২০০৪ সালে হাইকোর্ট এ ব্যবস্থা বহাল রাখে। পরবর্তী আপিলে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সংশোধনীটি বাতিল ঘোষণা করে। এরপর ওই রায়ের ভিত্তিতে সংসদ ২০১১ সালে পাস করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়।

তবে গত বছরের সরকার পরিবর্তনের পর বিষয়টি পুনর্বিবেচনার দাবি ওঠে। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট নাগরিক ৫ আগস্ট রিভিউ আবেদন করেন। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (১৬ অক্টোবর), জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (২৩ অক্টোবর) এবং নওগাঁর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেনও আবেদন করেন।

বর্তমানে এসব চারটি আবেদন একসাথে শুনানি করছে আপিল বিভাগ।

সর্বশেষ - জাতীয়

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু: ডেঙ্গু মোকাবিলায় বিশেষ নজর

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীতে আমার দেশ পাঠক মেলার উদ্যোগে দোয়া

অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

পদ্মা সেতুর তীর রক্ষা বাঁধ সহ শতাধিক স্থাপনা বিলীন

অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অঙ্গীকারবদ্ধ প্রধান উপদেষ্টা ইউনূস

গাজায় গণহত্যা বন্ধে আহ্বান শেহবাজ শরিফের

শাপলা চেয়ে ব্যর্থ—কারণ বলে দেবে না ইসি: সিইসি

ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

গোপালগঞ্জে রণক্ষেত্র: এনসিপি’র গাড়িবহরে হামলা, ১৪৪ ধারা জারি