শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

ওষুধের লাগামহীন দামে ফতুর রোগীরা, নিয়ন্ত্রণে হাই কোর্টের নির্দেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৬:৪৬ পূর্বাহ্ণ

জীবন রক্ষাকারী ওষুধের লাগামহীন দাম ক্রেতাদের বিপাকে ফেলেছে। গত দেড় বছরে কোনো কোনো ওষুধের দাম দ্বিগুণের বেশি বেড়েছে বলে অভিযোগ রয়েছে। কার্যকর তদারকির অভাবে কোম্পানি ও ফার্মেসি পর্যায়ে চলছে চরম স্বেচ্ছাচারিতা।

এদিকে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ওষুধের দাম সরকার নির্ধারণ করবে বলে রায় দিয়েছেন হাই কোর্ট। আদালত বলেছেন, যথাযথ কর্তৃপক্ষকে ওষুধের মূল্য নির্ধারণ করে তা গেজেট আকারে প্রকাশ করতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, কাঁচামালের দাম বৃদ্ধি, ডলার সংকট, গ্যাস-বিদ্যুতের ব্যয়বৃদ্ধি এবং ওষুধ কোম্পানির আগ্রাসী মার্কেটিংয়ের কারণে দাম বেড়েছে। এক বছরেই প্রকারভেদে ২০ থেকে ৬৬ শতাংশ পর্যন্ত ওষুধের দাম বাড়ানো হয়েছে।

স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের তথ্যমতে, দেশের মোট স্বাস্থ্যব্যয়ের প্রায় ৬৯ শতাংশই ব্যক্তির পকেট থেকে যায়, যার ৬৪ শতাংশ খরচ হয় ওষুধ কেনায়। ফলে কোটি মানুষ চিকিৎসা খরচ মেটাতে বিপর্যস্ত হয়ে পড়ছে এবং প্রতিবছর লাখো মানুষ দারিদ্র্যের নিচে নেমে যাচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করেন, ওষুধ বাজারে স্বচ্ছতা ও কার্যকর নিয়ন্ত্রণ না থাকলে জনগণের মৌলিক চিকিৎসা অধিকার আরও সংকটে পড়বে।

সর্বশেষ - জাতীয়

“চাল সংগ্রহ শেষ, দাম নিয়ন্ত্রণে আসবে”: খাদ্য উপদেষ্টা

সিঙ্গাপুরের কাছে হারের পর আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো বাধা: স্বরাষ্ট্র উপদেষ্টা

চাঁদ দেখা গেছে, কাল ঈদ

কালোটাকা ঠেকাতে জমির বাজারমূল্যেই রেজিস্ট্রেশন, বড় সংস্কারে যাচ্ছে বাজেট ২০২৫-২৬

মালয়েশিয়া বিমানবন্দরে ৯৮ বাংলাদেশি আটক

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবিতে মাঠে নামার কথা ভাবছে

🌐 ঢাকা-সিউল সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ করলেন কোরীয় প্রেসিডেন্ট