সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

দেশবিরোধী অশুভ পরিকল্পনা প্রতিরোধে ঐক্যের ডাক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে গভীর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, “প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী সব কর্মকাণ্ড ও যেকোনো ধরনের মাস্টার প্ল্যানকে ব্যর্থ করতে হবে।”

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অশান্তির ঘটনায় চক্রীয় ইঙ্গিত

রিজভী বলেন, “পাহাড়ে অশান্তির কিছু ঘটনা আমরা লক্ষ্য করছি। একইভাবে গার্মেন্টস খাতেও অস্থিরতার চিহ্ন দেখা যাচ্ছে। এগুলো মোটেও বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতিটি ঘটনার পেছনে একটি চক্র সক্রিয় রয়েছে।”

ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান

তিনি আরও বলেন, “বাংলাদেশ সব সময় শান্তি ও সহাবস্থানের মধ্য দিয়ে কাজ করতে চায়। তবে দেশের ১৮ কোটি মানুষকে যদি চোখ রাঙানো হয় বা ষড়যন্ত্রের মধ্যে ফেলা হয়, তাহলে জনগণ নিশ্চুপ বসে থাকবে না।”

রিজভী জোর দিয়ে বলেন, “কোনো অশুভ শক্তি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে জনগণ একযোগে তার জবাব দেবে।”

সর্বশেষ - জাতীয়