শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

নেপালে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলেন সুশীলা কার্কি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৬:১৫ পূর্বাহ্ণ

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার রাতে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের কাছে শপথ গ্রহণের মধ্য দিয়ে ৭৩ বছর বয়সী কার্কি ইতিহাস গড়লেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে।

জানা গেছে, চলমান বিক্ষোভ পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট, সেনাপ্রধান এবং জেন-জি প্রজন্মের আন্দোলনকারীদের প্রতিনিধিদের আলোচনায় কার্কির নামেই ঐকমত্য হয়। এর পরপরই সংসদ ভেঙে আগামী বছরের ৫ মার্চ নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

একজন নির্ভীক ও সৎ আইনবিদ হিসেবে খ্যাত কার্কি তরুণদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হলেও, তিনি কর্মজীবনের বড় অংশ কাটিয়েছেন বিচার বিভাগে—যার বিরুদ্ধে বর্তমানে বিক্ষোভ চলছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে শুরু হওয়া জেন-জিদের আন্দোলন দ্রুত সহিংসতায় রূপ নেয়। এতে বহু হতাহতের পর পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ও কয়েকজন মন্ত্রী।

সর্বশেষ - জাতীয়

এসএসসির খাতায় নম্বর দেয়া নিয়ে শিক্ষামন্ত্রীর নির্দেশনা

ঘুষকাণ্ডে চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ড

গবেষণা: বিশ্বে রেকর্ড পরিমাণ অস্ত্র বিক্রি, ৫ নম্বরে তুরস্ক

অবৈধ অভিবাসীদের সঙ্গে মার্কিন বংশোদ্ভূত সন্তানদেরও বিতাড়নের প্রস্তাব মার্কিন সিনেটরের

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আইসিসির বড় সিদ্ধান্ত আসছে

ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে উৎসবমুখর নির্বাচন: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ গুম করে ফেলেছে বিএনপি : নাসীরুদ্দীন পাটওয়ারী

ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্টোর অফিসার নিহত

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

হিন্দু সম্প্রদায়ের সমর্থন চাইলেন তারেক রহমান