মঙ্গলবার , ২২ জুলাই ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২২, ২০২৫ ১০:২০ পূর্বাহ্ণ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত এই তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। একইসঙ্গে, দুর্ঘটনায় আহত ১৬৫ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আইএসপিআর-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন আহত ভর্তি আছেন, কোনো নিহত নেই। বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন আহত এবং ১০ জন নিহত হয়েছেন। ঢাকা মেডিকেলে ভর্তি আছেন ৩ জন আহত ও ১ জন নিহত। ঢাকার সিএমএইচে ২৮ জন আহত এবং ১৬ জন নিহত রয়েছেন। লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরায় ১৩ জন আহত এবং ২ জন নিহত ভর্তি আছেন। উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন ৬০ জন আহত এবং ১ জন নিহত। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জন আহত ভর্তি আছেন, কোনো নিহত নেই। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন আহত ভর্তি, কোনো নিহত নেই। ইউনাইটেড হাসপাতালে ২ জন আহত এবং ১ জন নিহত, এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩ জন আহত ভর্তি আছেন, কোনো নিহত নেই।

এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - জাতীয়

ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষিকার

চাল বাজার স্থিতিশীল রাখতে আমদানি চলবে: খাদ্য উপদেষ্টা

সুপ্রিম কোর্ট সচিবালয় কার্যক্রম আইনি মারপ্যাঁচে আটকে যাবার আশংকা

বাংলাদেশের মাথাপিছু আয় ২,৮২০ ডলার: নতুন রেকর্ড

📰 পাচারের জন্য বন্দি ৬৬ জন নারী-শিশু উদ্ধার

ফিট থাকলে ২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি

সুস্থ প্রজন্ম গড়তে অসংক্রামক রোগ প্রতিরোধে জোর দিলেন প্রধান উপদেষ্টা

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৮ জুলাই

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি ফিরে প্রমাণ করলেন, তিনি পলাতক নন