রবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ঘুষকাণ্ডে চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ

চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে ঘুষ গ্রহণের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির জিলিন প্রদেশের চ্যাংচুন ইন্টারমিডিয়েট পিপলস আদালত। রোববার (সেপ্টেম্বর ২৮) রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রায়ে বলা হয়েছে, ২০০৭ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে তাং রেনজিয়ান নগদ অর্থ ও সম্পত্তি মিলিয়ে প্রায় ২৬ কোটি ৮০ লাখ ইউয়ান (৩৭৬ লাখ ডলার) ঘুষ নিয়েছেন। তবে নিজের অপরাধ স্বীকার করায় তাঁর শাস্তি কার্যকরের সময়সীমা দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

কমিউনিস্ট পার্টি গত বছর নভেম্বরে তাঁকে দল থেকে বহিষ্কার করে। এর আগে দুর্নীতিবিরোধী নজরদারি সংস্থার তদন্তে তিনি সব ধরনের পদ থেকে অপসারিত হন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানের অংশ হিসেবে দ্রুত গতিতে এই রায় দেওয়া হলো। দেশটির প্রতিরক্ষামন্ত্রী লি শ্যাংফু ও তাঁর পূর্বসূরি ওয়েই ফেংহের বিরুদ্ধেও একই ধরনের তদন্ত চলছে।

সর্বশেষ - শিক্ষা

সরকারি সহায়তায় দলীয় পরিচয় বিবেচনা নয়: ইশরাক হোসেন

১১ ইউনিটের চেষ্টায় পুরান ঢাকার প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

শ্রমিকদের চা খেতে দেওয়া তরুণীকে ধর্ষণের পর হত্যা

প্রথমবারেই কপাল খুলল প্রবাসীর, জিতলেন ২০ মিলিয়ন দিরহাম!

নেপালের বন্যার পানি গঙ্গায়, কতটা ঝুঁকিতে বাংলাদেশ?

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসানকে বিদায় সংবর্ধনা

বিদেশি পর্যটক বাড়াতে থাইল্যান্ডে বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইট

হামজা, শমিত ও ফাহামিদুলকে নিয়ে নির্বাচকদের নতুন ভাবনা!

দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ২, গুরুতর আহত ৮

স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের