এশিয়া কাপের সুপার ফোরে আজ ফাইনালের টিকিটের জন্য মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। পরিসংখ্যান ও ইতিহাস বলছে ভারতের একতরফা আধিপত্য, তবে মাঠের লড়াইয়ে সবসময়ই থাকে অঘটনের সুযোগ।
টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দল এখন পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়েছে, যেখানে ১৬ ম্যাচ জিতেছে ভারত আর জয় পেয়েছে বাংলাদেশ মাত্র একবার। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এশিয়া কাপে দুই দল লড়েছে ১৫ বার—এর মধ্যে ১৩ জয় ভারতের, ২ জয় বাংলাদেশের।
তবে ২০২৩ সালের এশিয়া কাপে ভারতকে ৬ রানে হারিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে, পরিসংখ্যান সবসময়ই মেলে না। আজকের ম্যাচেও সেই প্রমাণের সুযোগ রয়েছে টাইগারদের সামনে।
সব মিলিয়ে, আজকের লড়াইয়ে প্রশ্ন একটাই—শেষ হাসি কার? ইতিহাস নাকি সাহস?



















