মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত: ভারি বৃষ্টির পূর্বাভাস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৭, ২০২৫ ৬:২৩ পূর্বাহ্ণ

আবহাওয়া অধিদপ্তর দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে। একই সঙ্গে মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন, ২০২৫) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা দেশের সমুদ্রবন্দরের জন্য জারি করা সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - জাতীয়

নিউইয়র্কে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপকারী আটক

পোস্টাল ভোট: প্রবাসী নিবন্ধন ছাড়াল ১ লাখ ৫৫ হাজার

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন ডা. কামরুল ইলসাম

জাতীয় নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনাসদস্য মোতায়েন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

স্বৈরাচার পতনের পর কার্যকর গণতন্ত্র গড়ার আহ্বান ফখরুলের

জাতীয় নির্বাচন নিয়ে সংশয় নেই বিএনপির

নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার

হাতিরঝিলে স্মার্ট যাতায়াত: ২০ জুলাই থেকে র‍্যাপিড পাসের ব্যবহার শুরু

দেশে চলমান শৈত্যপ্রবাহ কতদিন থাকবে জানালেন আবহাওয়া গবেষক