মঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

রেয়ার আর্থ সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া চুক্তি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২১, ২০২৫ ৪:৩০ পূর্বাহ্ণ

চীনের আরোপিত রপ্তানি নিয়ন্ত্রণে সৃষ্ট বৈশ্বিক রেয়ার আর্থ সংকট মোকাবিলায় নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। সোমবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ৮.৫ বিলিয়ন ডলারের এক খনিজ সম্পদ চুক্তিতে সই করেন।

চুক্তিটিকে দুই দেশ ‘কৌশলগত সমঝোতা’ হিসেবে আখ্যা দিয়েছে। ট্রাম্প বলেন, “কয়েক মাস আলোচনার পর অবশেষে এটি সম্ভব হলো। আগামী এক বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত পরিমাণ গুরুত্বপূর্ণ খনিজ ও রেয়ার আর্থ মজুত থাকবে।”

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, “এই চুক্তি শুধু অর্থনৈতিক নয়, দুই দেশের সম্পর্ককেও এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

বর্তমানে বিশ্বের ৭০ শতাংশ বিরল খনিজ আহরণ ও ৯০ শতাংশ প্রক্রিয়াজাতকরণ নিয়ন্ত্রণ করছে চীন। সম্প্রতি ‘২০২৫ সালের ৬২ নম্বর ঘোষণা’ জারি করে চীন এসব খনিজ রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে।

বিশ্লেষকদের মতে, এই খনিজ প্রতিরক্ষা সরঞ্জাম, কম্পিউটার চিপ ও বৈদ্যুতিক গাড়ি তৈরিতে অপরিহার্য হওয়ায় চীনের নিয়ন্ত্রণ বিশ্ববাজারে বড় প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার নতুন চুক্তি সেই প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: সিইসি

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৫৮ বাংলাদেশি নাগরিক

রাশিয়ার গোলাবারুদের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২

নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ইউনূসের অভিনন্দন

উদ্বোধনের পরদিনই অন্ধকারে মওলানা ভাসানী সেতু

জামালপুরের মাদারগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান: ৭.৩ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস উত্তোলন

ঈদের ছুটিতেও বাসভবন থেকে দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী

বান্দরবানে ভূমিকম্প অনুভূত

গোমতী নদীর পানি বৃদ্ধি: কুমিল্লার বাসিন্দাদের মধ্যে বন্যা আতঙ্ক

থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা