বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

২৯৯ আসনে প্রার্থী জামায়াতের, ৫০ আসনে বিশেষ গুরুত্ব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২২, ২০২৫ ৫:১৩ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘোষিত প্রার্থীদের পাশাপাশি কেন্দ্রীয়ভাবে চলছে গোপন মাঠ জরিপ; যার ভিত্তিতে কিছু আসনে পরিবর্তন আসতে পারে। দলের শীর্ষ নেতাদের ৫০টি আসনে বিজয় নিশ্চিত করতে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব।

জামায়াত সূত্রে জানা গেছে, যেসব আসনে দলের অবস্থান তুলনামূলক শক্তিশালী, অতীতে জয়ী হয়েছে বা নতুন করে জয়ের সম্ভাবনা রয়েছে—সেসব আসনকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এর মধ্যে ৩৯টি আসন ইতোমধ্যে চূড়ান্ত, আর ১১টি আসন এখনো প্রক্রিয়াধীন।

দলের নির্বাচন–সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-১৫ আসনে লড়ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, খুলনা-৫ (ফুলতলা–ডুমুরিয়া) আসনে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া পিরোজপুর, পাবনা, ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে দলের প্রয়াত নেতাদের সন্তানরাও ভোটের মাঠে সক্রিয় রয়েছেন। মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মোমিন (পাবনা-১), দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে মাসুদ ও শামীম সাঈদী (পিরোজপুর-১ ও ২) এবং মীর কাসেম আলীর ছেলে আইনজীবী মীর আহমদ বিন আরমান (ঢাকা-১৪) নিজ নিজ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চট্টগ্রামের ১৬টি আসনের সাতটিতে ও কুমিল্লার ১১টি আসনের ছয়টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে জামায়াত। পাশাপাশি সিলেট বিভাগের নয়টি আসনকেও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, “আমরা ২৯৯ আসনে প্রার্থী দিয়েছি, সবাই প্রচারে সক্রিয়। এখনো কিছু আসনে প্রার্থিতা চূড়ান্ত প্রক্রিয়ায় আছে।”

সর্বশেষ - জাতীয়

ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ, কক্সবাজার মহাসড়কে অচলাবস্থা

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে নবীন নৌ কর্মকর্তাদের আহ্বান সেনাপ্রধানের

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহতা: নেতানিয়াহুর প্রতিক্রিয়া

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করলেন ড. ইউনূস

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হস্তক্ষেপে তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

চাকসু-হল নির্বাচনে মনোনয়ন জমার সময়সীমা একদিন বাড়লো

গোপালগঞ্জে ইউএনও’র গাড়ি বহরে হামলা ও ভাঙচুর: উত্তপ্ত পরিস্থিতি

বাটলারের ঘোষিত দলে ৯ ‘বিদ্রোহী’ ফুটবলার, বাদ সাবিনা-সানজিদা

ত্যাগীদের দিয়েই দল গঠনের আহ্বান জয়নুল আবদিন ফারুকের